সাপ্তাহিক সবুজ প্রান্ত

জকিগঞ্জের ইউএনও’র সঙ্গে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের মতবিনিময়


জকিগঞ্জ প্রতিনিধি 

জকিগঞ্জ উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান–এর সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে ইউএনও কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময়ে জকিগঞ্জের সার্বিক উন্নয়ন, আইন–শৃঙ্খলা ও সামাজিক পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক (এসিল্যান্ড) প্রণয় বিশ্বাস।

ইসলামী আন্দোলন জকিগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন— উপজেলা সভাপতি হেকিম মোঃ শিহাব উদ্দিন, সহ সভাপতি মাওলানা লুৎফুর রহমান শামীম, সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক এইচ এম জিল্লুর রহমান। এছাড়া যুব আন্দোলন জকিগঞ্জ উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ, ছাত্র আন্দোলন জকিগঞ্জ উপজেলার সদস্য মিজানুর রহমান কামরান ও ছিদ্দিকুর রহমান।

মতবিনিময়ে উপস্থিত নেতৃবৃন্দ ইউএনওকে জকিগঞ্জে দায়িত্ব পালনে স্বাগত জানান এবং উন্নয়নমুখী বিভিন্ন বিষয়ে সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন