সাপ্তাহিক সবুজ প্রান্ত

জকিগঞ্জে নেশাগ্রস্ত অবস্থায় যুবক আটক ; ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড


জকিগঞ্জ প্রতিনিধি  :

জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে মাদক সেবন করে প্রকাশ্যে নেশাগ্রস্ত অবস্থায় এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক লিমন আহমদ মানিকপুর ইউনিয়নের বাল্লাহ গ্রামের ফারুক আহমদের ছেলে।

পরে জকিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জনসমক্ষে নেশাগ্রস্ত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে লিমনকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি প্রকাশ পেয়েছে। মাদকবিরোধী এমন অভিযান জকিগঞ্জে আইন শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন