বিশ্বনাথ উপজেলার নাজির বাজারের পশ্চিম থেকে মোহাম্মদপুর মুল্লাবাড়ি ও তাতীকোনা কদমতলা গ্রামকে আলোকিত করতে নবদিগন্ত ফেডারেশনের উদ্যোগে ৪০টি বৈদ্যুতিক লাইট স্থাপন করা হয়েছে। এলাকাবাসীর নিরাপত্তা ও চলাচলের সুবিধার্থে এই প্রকল্পে প্রায় ৫ লাখ টাকা ব্যয় হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে এলাকার জনগণের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন এম. আহমেদ আমিম, সভাপতিত্ব করেন মোঃ রাজু মিয়া।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী শাহাদাত আলী। শুভেচ্ছা বক্তব্য দেন নাজির বাজারের পন্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান অমি। বিশেষ অতিথি ছিলেন হাজী নোয়াব আলী (পঞ্চায়েত কমিটির সভাপতি), মাষ্টার হাসানুজ্জামান মিলন, সংগঠক জাহাঙ্গীর হোসেন, হাফিজ খলিলুর রহমান, আতাউর রহমান, শাহ জামাল আহমদ, মিজানুর রহমান সেলিম, ফরিদ মিয়া, গিয়াস মিয়া, ফেরদৌস মিয়া, মাওলানা লুতফুর রহমান শায়েস্তা ও জহেদ মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মশিউর রহমান, নবদিগন্ত ফেডারেশনের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন বাবার হাফিজ রেজাউল করিম এবং ফেডারেশনের অন্যান্য সদস্যবৃন্দ।
দোয়া পরিচালনা করেন বায়তুল জান্নাত জামে মসজিদের খতিব মাওলানা নুরুল ইসলাম। এই প্রকল্পে অর্থায়ন করেছেন দেশে ও বিদেশে অবস্থানরত স্থানীয় ব্যক্তিরা। প্রবাসী সদস্যদের আন্তরিক সহযোগিতা এবং স্থানীয়দের একাত্ম প্রচেষ্টায় পুরো এলাকা আলোকিত হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও তারা এমন ধরণের উদ্যোগ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন।