জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী ও ইছামতি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোহাম্মদ আব্দুস সালাম (৫০) ইন্তেকাল করেছেন। তিনি জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক, লন্ডন প্রবাসী মাওলানা আব্দুল কুদ্দুসের ছোট ভাই।
গত ২৪ ডিসেম্বর বুধবার ভোর ৫টা ২০ মিনিটে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের জানাজার নামাজ শুক্রবার সকাল ১১টায় দক্ষিণ মোহাম্মদপুর জামে মসজিদের মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তার ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক প্রকাশকারীদের মধ্যে রয়েছেন— জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, সহ-সভাপতি মো. আব্দুল মুকিত, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আহমদ হোসাইন আইমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।