সিলেটের বিশ্বনাথে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য মুবারক র্যালি ও আলোচনা সভা। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে আলহাজ্ব লেচু মিয়া স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও কলেজ প্রাঙ্গণে সমবেত হয়।
উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীসহ হাজারো ধর্মপ্রাণ মানুষ এতে অংশগ্রহণ করেন। র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আল ইসলাহ উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যক্ষ মাওলানা আখতার আলী এবং পরিচালনা করেন ইসলাম উদ্দিন।
সভায় বক্তৃতা দেন উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা লুৎফুর রহমান, পৌর আল ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা হেলাল আহমদ, বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা নেছার আহমদ, বিশ্বনাথ মডেল মসজিদের খতিব মুফতি মাওলানা খাইরুল ইসলামসহ আরও অনেকে।
স্বাগত বক্তব্য দেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান। এসময় উপজেলা ও ইউনিয়ন আল ইসলাহ, তালামীয ও ইসলামী ছাত্র সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
মিলাদুন্নবী (সা.) উদযাপনে পুরো বিশ্বনাথ এক উৎসবমুখর পরিবেশে ভরে ওঠে।
