সাপ্তাহিক সবুজ প্রান্ত

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় তরুণ আবুল হাসানের অকাল মৃত্যু, এলাকায় শোকের ছায়া


জকিগঞ্জ প্রতিনিধি 

সিলেটের জকিগঞ্জ চেকপোস্ট বাজার এলাকায় গত ৬ সেপ্টেম্বর রাতে ঘটে যাওয়া মোটরসাইকেল দুর্ঘটনায় আহত তরুণ আবুল হাসান (২২) আজ (১৩ সেপ্টেম্বর) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিন দিন আইসিইউতে থাকার পর অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। চিকিৎসকরা শুরু থেকেই জানিয়েছিলেন, বাঁচার সম্ভাবনা মাত্র এক শতাংশ।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দুর্ঘটনার দিন মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি হঠাৎ রাস্তার মাঝে চলে আসলে মোটরসাইকেল চালক আবুল হাসান তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান। এতে তিনি ও আরও দু’জন গুরুতর আহত হন।

আবুল হাসান সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকার মানুষ শোকাহত। সহপাঠী, বন্ধু-বান্ধব ও এলাকাবাসী তার স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন