সাপ্তাহিক সবুজ প্রান্ত

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

‍যুক্তরাজ্যে পাড়ি জমানোর শেষ মুহূর্তে আদালতের নিষেধাজ্ঞা থাকায় এক নারী প্রবাসীকে আটক করেছে পুলিশ। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার সকাল সাড়ে আটটায় বিজি-২০১ ফ্লাইটে ওঠার পর তাকে নিজেদের হেফাজতে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রেপ্তারকৃত ওই নারীর নাম মাকসুদা চৌধুরী (৫৬)। তিনি মৌলভীবাজার সদর উপজেলার রাউতগাঁও গ্রামের শাহ মো. ছালেক হোসেনের স্ত্রী এবং একজন যুক্তরাজ্যপ্রবাসী। সিলেট কোতোয়ালি মডেল থানায় দায়ের করা একটি প্রতারণা মামলার এজাহারনামীয় আসামি তিনি। বিজ্ঞ আদালতের আইনি আদেশের কারণে দীর্ঘদিন ধরেই তার দেশের বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি ছিল।

আরো পড়ুন : বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানে আসন গ্রহণ করার পর বিষয়টি নিশ্চিত হয়ে তাকে সেখান থেকে নামিয়ে আনা হয়। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম জানান, বিমানে চড়ে বসার পর তাকে বিমান থেকে নামিয়ে এনে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে সকাল সাড়ে ১০টার দিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাকে সংশ্লিষ্ট কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন