সাপ্তাহিক সবুজ প্রান্ত

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

দীর্ঘ ১৪ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, সিলেট জেলা শাখার অনুমোদনে কানাইঘাট উপজেলা শ্রমিক দলের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

‎কমিটি ঘোষণার পরপরই মেঘ-বৃষ্টি উপেক্ষা করে কানাইঘাট পৌর এলাকায় তাৎক্ষণিক আনন্দ মিছিল বের করেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। মিছিলটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। ‎কমিটিতে আহ্বায়ক করা হয়েছে এবাদুর রহমান লালইকে এবং সদস্য সচিব করা হয়েছে শাহেদ আহমদকে।

‎সমাবেশে বক্তারা নবগঠিত এই কমিটি দেওয়ার জন্য শ্রমিক দল সিলেট জেলা শাখার আহ্বায়ক হাজি সুরমান আলী এবং সদস্য সচিব মোঃ নূরুল ইসলামকে আন্তরিক কৃতজ্ঞতা ও বিপ্লবী অভিনন্দন জানান।

‎বক্তারা বলেন, নবগঠিত এই কমিটি সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবে। একইসাথে শ্রমজীবী মানুষের অধিকার আদায়, সংগঠনের সম্প্রসারণ এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন