আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গণসংযোগ শুরু করেছেন বিশিষ্ট সমাজ সেবক হাজী মোঃ ফরিদ উদ্দিন।
আজ(১৯ জুন)শুক্রবার তিনি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শিবরামপুর,বেতাগড়া ও ৭নং ওয়ার্ডের শ্রীপুর বাজার এলাকায় সাধারণ ভোটার ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করে সমর্থন কামনা করছেন।
গণসংযোগকালে হাজী মোঃ ফরিদ উদ্দিন এসময় সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং ইউনিয়নের বিভিন্ন সমস্যা,সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন,শ্রীপুর উত্তর ইউনিয়নের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই আমি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জনগণের সমর্থন পেলে একটি স্বচ্ছ,জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে কাজ করবো ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, শ্রীপুর উত্তর ইউনিয়নের জনগণের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি চাই ইউনিয়নের প্রতিটি মানুষের সুখ-দুঃখের সঙ্গী হতে এবং তাদের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করতে।
উল্লেখ্য,হাজী মোঃ ফরিদ উদ্দিন,সুনামগঞ্জ জেলা বিআইডব্লিউএফ সভাপতি ও চারাগাঁও কয়লা আমদানি কারক গ্ৰুপের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘদিন ধরে তিনি সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। স্থানীয় যুবসমাজকে সংগঠিত করা এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগে সক্রিয় ভূমিকা রাখার কারণে এলাকায় তার একটি স্বতন্ত্র পরিচিতি রয়েছে। গণসংযোগে সমর্থক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় চেয়ারম্যান পদে হাজী মোঃ ফরিদ উদ্দিনের পক্ষে সমর্থন জানিয়ে অনেকে তার সফলতা কামনা করেন।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের মাঠপর্যায়ের কার্যক্রমে রাজনৈতিক পরিবেশ ক্রমেই প্রাণবন্ত হয়ে উঠছে। চেয়ারম্যান পদপ্রত্যাশী হাজী মোঃ ফরিদ উদ্দিনের গণসংযোগও ইউনিয়নজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
