সিলেটে গ্রাম আদালত কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে উপজেলা রিসোর্স টিম (ইউআরটি) সদস্যদের অংশগ্রহণে “গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ (ToT)” অনুষ্ঠিত হয়েছে।
রিফ্রেশার্স প্রশিক্ষণের উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
৫ জুন সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ও মিনি কনফারেন্স রুমে দুটি আলাদা ব্যাচে মোট ৭টি উপজেলার উপজেলা রিসোর্স টিম (ইউআরটি) সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়। এতে সংশ্লিষ্ট উপজেলার কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
আয়োজক সূত্রে জানা গেছে, আগামীকাল ৬ জুন একই স্থানে সিলেট জেলার অবশিষ্ট উপজেলার উপজেলা রিসোর্স টিম (ইউআরটি) সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
প্রশিক্ষণে গ্রাম আদালত পরিচালনা পদ্ধতি, মামলা গ্রহণ ও নিষ্পত্তি প্রক্রিয়া, নথি সংরক্ষণ এবং মাঠপর্যায়ে কার্যক্রম আরও শক্তিশালী করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, ইউআরটি সদস্যদের দক্ষতা বৃদ্ধি পেলে গ্রাম আদালত কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে।