সাপ্তাহিক সবুজ প্রান্ত

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

সিলেটের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ৬৮টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। আজ সোমবার (২৯ জুন) দুপুর ১২টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব ফোন হস্তান্তর করা হয়।

এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সভাপতিত্বে ডিবি-সাইবার ক্রাইম ইউনিট এবং ‘জিনিএ টিম’ (GenieA Team)-এর যৌথ প্রচেষ্টায় ফোনগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, চলতি বছরের ২২ ফেব্রুয়ারি বিশেষ এই মোবাইল ফোন উদ্ধার টিম গঠনের পর থেকে এ পর্যন্ত তারা সর্বমোট ২৩০টি হারিয়ে যাওয়া ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছে। শখের ও প্রয়োজনীয় ফোনটি ফিরে পেয়ে মালিকেরা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

অনুষ্ঠানে এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পুরোনো মোবাইল ফোন কেনার ক্ষেত্রে সাধারণ মানুষকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। তিনি বলেন, যেকোনো পুরোনো মোবাইল কেনার আগে বিক্রেতার সঠিক পরিচয়, বৈধ কাগজপত্র এবং ডিভাইসের আইএমইআই (IMEI) নম্বর যথাযথভাবে যাচাই করে নেওয়া উচিত।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন