সাপ্তাহিক সবুজ প্রান্ত

জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার

জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে সিলেট জেলা বিএনপি।

শনিবার (২০ জুন) সিলেট জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সাংগঠনিক সিদ্ধান্তের অংশ হিসেবে শফিকুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদানপূর্বক সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তার প্রদত্ত লিখিত জবাব সন্তোষজনক বিবেচিত হওয়ায় তার বিরুদ্ধে জারিকৃত সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

এ সিদ্ধান্ত সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপির অনুমোদনক্রমে গৃহীত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন