সাপ্তাহিক সবুজ প্রান্ত

জকিগঞ্জের মুনশীবাজার মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুস সবুরের ইন্তেকাল

সিলেটের জকিগঞ্জের ঐতিহ্যবাহী জামেয়া ইসলামিয়া ফয়জে আম মুনশীবাজার মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুস সবুর (বিদেশী হুজুর) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৮টায় জকিগঞ্জের মামরখানী গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পরিবার ও মাদরাসা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আজ বাদ আসর বিকেল সাড়ে ৫টায় মুনশীবাজার মাদরাসা মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সিলেটের জকিগঞ্জ অঞ্চলের প্রবীণ এই আলেমের মৃত্যুতে স্থানীয় আলেম সমাজ, মাদরাসার শিক্ষার্থী এবং সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন