জকিগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জকিগঞ্জ উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি সজল কুমার সিংহ ও সাধারণ সম্পাদক রাজস বিশ্বাসকে সংগঠনের সিলেট জেলা শাখা কর্তৃক বহিষ্কারের প্রতিবাদে জকিগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ মে) বিকাল ৩টায় জকিগঞ্জ বাজারের এম এ হক চত্বরে ‘জকিগঞ্জ সচেতন সনাতনী সমাজ’-এর উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের উপদেষ্টা সনাতন রায় সুনাবাবু। জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও মানবাধিকার কর্মী রাকেশ রায়ের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা কাশ্যপ কল্যাণ পরিষদের সভাপতি নবেন্দু রায়, ঐক্য পরিষদের সহ-সভাপতি অমিত সরকার, সনাতন সোসাইটির সাবেক নেতা কাঞ্চন দাস, পূজা পরিষদ নেতা সুধীর রঞ্জন রায়, ঐক্য পরিষদ নেতা হর কুমার বিশ্বাস, ডা. বিজিত বিশ্বাস, চন্দ্র মনি বিশ্বাস, হিমাংশু চক্রবর্তী, অরুণ বিশ্বাস, রণজয় বিশ্বাস, ভক্ত বিশ্বাস, সুশীল রায়, রতেশ্বর বিশ্বাস, পদেশ বিশ্বাস, সজল বিশ্বাস, মতি লাল বিশ্বাস, শ্রীকান্ত বিশ্বাস, মনোরঞ্জন বিশ্বাস, সরণজিৎ রায়, মানিক চন্দ, সুরজিৎ বিশ্বাস লালু, সাধন বিশ্বাস, জয়ন্ত বিশ্বাস, মিনয় সরকার, সুবোধ রঞ্জন বিশ্বাস সাজু ও মনোজয় বিশ্বাসসহ অনেকে।
বক্তারা অভিযোগ করেন, উপজেলা সম্মেলনে পছন্দের কমিটি গঠনকে কেন্দ্র করে ষড়যন্ত্রের মাধ্যমে সম্মেলন বানচালের চেষ্টা করা হয়। পরে কারণ দর্শানোর নোটিশের জবাব দেওয়ার পরও সজল কুমার সিংহ ও রাজস বিশ্বাসকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় জকিগঞ্জের সনাতনী সমাজের মধ্যে ক্ষোভ বিরাজ করছে বলেও তারা দাবি করেন।
