জকিগঞ্জ প্রতিনিধি :
জকিগঞ্জ উপজেলার থানাবাজারে প্রাণ-গ্রুপের অলটাইম পণ্যের পরিবেশক এম. মহিউদ্দিন ডালিমের মালিকানাধীন নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘শতদল এন্টারপ্রাইজ ও অলটাইম বাজার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার (১৫ মে-২০২৬) বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক, ব্যাংকার ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শতদল সংস্থার সভাপতি তুতিউর রহমান, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, ইসলামী ব্যাংক পিএলসি জকিগঞ্জ উপশাখার প্রিন্সিপাল অফিসার অ্যান্ড ইনচার্জ মো. হাসান আহমদ, অ্যাসিস্ট্যান্ট অফিসার মোহাম্মদ মঈনউদ্দিন ও মোহাম্মদ আব্দুস শাকুর, ফিল্ড অফিসার মোহাম্মদ জাহিদুর রহমান, জকিগঞ্জ টিভির হেড অব নিউজ আহমদ হোসাইন আইমান, আলোরমেলা স্কুলের কো-অর্ডিনেটর হাসানুল বান্না, শতদল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ছফির উদ্দিন, অলটাইম-১ এর টেরিটরি সেলস ম্যানেজার শওকত আলি, অলটাইম-২ এর টেরিটরি সেলস ম্যানেজার আলা উদ্দিন, ফিল্ড সুপারভাইজার আহমদ ফয়সল, থানাবাজার হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ আলী হোসেন, হাফিজ আব্দুল হালিম এমাদ এবং জকিগঞ্জ সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার বেলাল আহমদ রানাসহ স্থানীয় বিশিষ্টজনরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সততা, আস্থা ও গ্রাহকসেবার মাধ্যমে ব্যবসা পরিচালনা করলে সফলতা অর্জন সম্ভব। তারা ‘শতদল এন্টারপ্রাইজ ও অলটাইম বাজার’-এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী এম. মহিউদ্দিন ডালিম জানান, প্রাণ-অলটাইমের বিভিন্ন মানসম্মত পণ্যের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় সকল ধরনের মুদি সামগ্রী সুলভ মূল্যে ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
