সাপ্তাহিক সবুজ প্রান্ত

শ্রীপুর উত্তর ইউনিয়নবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন,হাজি মো.আব্দুস সামাদ

 


 

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হাওর বন্ধু কামরুজ্জামান কামরুল কে ধানের শীষের প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করায় উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপি আহবায়ক কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক হাজি মো.আব্দুস সামাদ।

এক বিবৃতিতে তিনি বলেন,শ্রীপুর উত্তর ইউনিয়নের সর্বস্তরের জনগণ দল-মত নির্বিশেষে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষের প্রতীকের পক্ষে রায় দিয়েছেন,তা গণতন্ত্রের বিজয় এবং জনগণের প্রত্যাশারই প্রতিফলন।

তিনি বিশেষভাবে শ্রীপুর উত্তর ইউনিয়নের নেতাকর্মী,সমর্থক ও সাধারণ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,তাদের অক্লান্ত পরিশ্রম আন্তরিক প্রচেষ্টা ও ঐক্যবদ্ধ ভূমিকার ফলেই এই কাঙ্ক্ষিত বিজয় অর্জিত হয়েছে।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজি মো.আব্দুস সামাদ মুন্সি আরও বলেন,শুধু একটি রাজনৈতিক দলের নয়,এটি শ্রীপুর উত্তর ইউনিয়নের অধিকার আদায়ের প্রত্যাশা ও উন্নয়নের স্বপ্নের প্রতিফলন।তিনি আশা প্রকাশ করেন,সুনামগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য,জনাব কামরুজ্জামান কামরুল তিনি এলাকার সার্বিক উন্নয়ন,অবকাঠামো নির্মাণ,শিক্ষা ও স্বাস্থ্য খাতের অগ্রগতি এবং কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ।

তিনি শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ,এবং দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,আগামীতেও ঐক্য,শৃঙ্খলা ও সংগঠনের শক্তি ধরে রেখে জনগণের কল্যাণে কাজ করতে হবে।পাশাপাশি সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে একটি উন্নত ও সমৃদ্ধ শ্রীপুর উত্তর ইউনিয়ন গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে,এ আহবান জানান তিনি।

পরিশেষেঃ

তিনি পুনরায় শ্রীপুর উত্তর ইউনিয়নবাসীসহ সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন,এবং ভবিষ্যতেও তাদের অব্যাহত সমর্থন ও দোয়া কামনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন