বিশ্বনাথ প্রতিনিধি :
বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি সোহেল আহমদ চৌধুরীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর ছোট ভাই ও জেলা বিএনপির সহসভাপতি এম আসকির আলী।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় তিনি বলেন, সোহেল আহমদ চৌধুরীর এই আকস্মিক মৃত্যুতে তাঁরা গভীরভাবে ব্যথিত ও শোকাহত। শোক প্রকাশের কোনো ভাষা নেই। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে তাঁকে জান্নাতবাসী করার প্রার্থনা জানান।
শোকবার্তায় এম আসকির আলী আরও উল্লেখ করেন, “সোহেল আমার ব্যক্তিগত জীবনে একজন ঘনিষ্ঠ বন্ধু ও শৈশবের সাথী ছিল। সে নিখোঁজ এম ইলিয়াস আলীর অত্যন্ত স্নেহভাজন ছিল। তাঁর এই অকালে চলে যাওয়া বিশ্বনাথবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি।”
নিখোঁজ এম ইলিয়াস আলীর পরিবারের পক্ষ থেকে সোহেল আহমদ চৌধুরীর শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জানিয়ে তিনি বলেন, আল্লাহ যেন এই কঠিন শোক সহ্য করার ধৈর্য ও শক্তি তাঁদের দান করেন।
