সাপ্তাহিক সবুজ প্রান্ত

দোয়ারাবাজারে বেপরোয়া অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল জুলহাস মিয়ার

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় জুলহাস মিয়া (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বোগলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুলহাস মিয়া দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে বোগলাবাজার এলাকায় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা জুলহাস মিয়াকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সালেহীন খাঁন জুলহাস মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। <!--more-->

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন