সাপ্তাহিক সবুজ প্রান্ত

গোয়াইনঘাটে খালেদা জিয়ার সুস্থতা ও দিলদার হোসেন সেলিমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল


গোয়াইনঘাট প্রতিনিধি

সিলেটের গোয়াইনঘাটে বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম দিলদার হোসেন সেলিমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে গোয়াইনঘাট উপজেলার রাধানগর এলাকায় এডভোকেট জেবুন নাহার সেলিমের নিজ বাড়িতে তাঁর উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের সিনিয়র উপদেষ্টা ড. এনামুল হক, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম স্বপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এডভোকেট সাহেদ আহমদ এবং সদস্য সচিব মো. মুমিনুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ ইকবাল নেহাল, গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম, মধ্য জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দোয়া মাহফিলে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং মরহুম দিলদার হোসেন সেলিমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন