সাপ্তাহিক সবুজ প্রান্ত

জকিগঞ্জে সোনাপুর মাদ্রাসার শিক্ষক মাও. আলাউদ্দিনের ইন্তেকাল


জকিগঞ্জ প্রতিনিধি 

জকিগঞ্জের সোনাপুর মাজহারুল উলুম আলিম মাদরাসার শিক্ষক ও দারুল কিরাত শাখার প্রধানকারী মাওলানা মো. আলাউদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সিলেট পূর্ব জেলা তালামীযের সাধারণ সম্পাদক মাওলানা আবু সাঈদ মো. আশিক ও মাওলানা আবু হানিফ মো. নাঈমের পিতা।

বুধবার বিকেল ৪টা ৩০ মিনিটে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মারহুমের জানাজা আজ বাদ আসর বিকেল ৪টায় শিংগাইরকুড়ী ছাহেব বাড়ির পাশে বরকতপুর মান্নানীয়া দাখিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন