সাপ্তাহিক সবুজ প্রান্ত

জকিগঞ্জের ৩ আওয়ামীলীগ নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ


জকিগঞ্জ প্রতিনিধি  :

বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় জকিগঞ্জ উপজেলার তিন আওয়ামী লীগ নেতাকে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন সিলেটের দ্রুত বিচার আদালত।

শনিবার (২৪ মে) রিমান্ড শুনানিতে কাঠগড়ায় হাজির ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএজি বাবর, সদস্য শিহাব উদ্দিন ও যুবলীগের যুগ্ম আহ্বায়ক আল আমিন আব্দুল্লাহ সুমন। শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ধ্রুব জ্যোতি পাল এই আদেশ দেন।

তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল্লাহ আল মোমেন জানান, মামলাটি সুষ্ঠুভাবে তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড চাওয়া হলেও আদালত একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। এতে অজ্ঞাতনামা আসামিদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে।

উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট ‘বৈষম্যবিরোধী আন্দোলনে’ হামলার ঘটনায় দায়েরকৃত চার মামলায় শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী আসামি হয়েছেন। এর মধ্যে বেশ কয়েকজন ইতোমধ্যে কারাগারে রয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন