বিশ্ববিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামে'আ দারুল উলুম করাচির নাইবে মুফতি, জকিগঞ্জের কৃতি সন্তান আল্লামা মুফতি আব্দুল মান্নান আজ দেশে আসছেন। করাচি থেকে দুবাই হয়ে রাতের দিকে তিনি ঢাকায় পৌঁছবেন। দেশে অবস্থানকালে তিনি ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন ইসলামী মাহফিলে বক্তব্য রাখবেন।
মুফতি আব্দুল মান্নান সিলেটের জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রারাই গ্রামের সন্তান। তিনি শাহজালাল দরগাহ মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা শেষ করার পর পাকিস্তানের দারুল উলুম করাচিতে পড়াশোনা সম্পন্ন করেন। দীর্ঘ ৪০ বছর ধরে করাচি দারুল উলুমে নাইবে মুফতি হিসেবে কর্মরত রয়েছেন।
তাঁর সহপাঠী ছিলেন শাহজালাল দরগাহ মাদ্রাসার সাবেক মুহতামিম, প্রখ্যাত ফকীহ হযরত মাওলানা মুফতি আবুল কালাম যাকারিয়া (রহ.)। এছাড়া পাকিস্তান সুপ্রীম কোর্টের সাবেক বিচারপতি আল্লামা মুফতি তাকী উসমানী ও মুফতিয়ে আজম আল্লামা রফী উসমানীর পরে দারুল উলুম করাচিতে তাঁর ব্যাপক প্রভাব ও গ্রহণযোগ্যতা রয়েছে।
