সাপ্তাহিক সবুজ প্রান্ত

জকিগঞ্জ বনিক সমিতির সভাপতি মুক্তাদির চৌধুরী গ্রেফতার

সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::
মাদক সংক্রান্ত মামলায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন জকিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির বর্তমান সভাপতি মুক্তাদির আহমদ চৌধুরী। শনিবার দুপুরে জকিগঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয়। মুক্তাদির চৌধুরী পৌরসভার ২ নং ওয়ার্ডের হাইদ্রাবন্দ গ্রামের বাসিন্দা।

মুক্তাদির চৌধুরীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের।

তিনি জানান, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়ের নেতৃত্বে মুক্তাদির চৌধুরীকে জকিগঞ্জ বাজার থেকে আটক করা হয়। মাদক সংক্রান্ত বিষয়ে তাকে আটক করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইয়াবা সংক্রান্ত একটি মামলায় এক আসামি আদালতে যে জবানবন্দি দিয়েছেন, সে জবানবন্দিতে নাম এসেছে মুক্তাদির আহমদ চৌধুরীর।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন