সাপ্তাহিক সবুজ প্রান্ত

চশমা মার্কায় ভোট দিন, আব্দুস সবুরের দায়িত্ব আমি নিলাম : মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

জকিগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ'র কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, “ভোট জনগণের একটি পবিত্র আমানত। জনগণের আমানত রক্ষা হয় না এমন প্রার্থীকে ভোট দেওয়া উচিত নয়।”

তিনি বলেন, অসহায় ও মজলুম মানুষের সেবার লক্ষ্যে আল-ইসলাহ নির্বাচনে প্রার্থী দিয়েছে। জনগণের আমানত রক্ষা ও মজলুমের পক্ষে কথা বলার জন্য আগামী ১৮ মার্চের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আল-ইসলাহ মনোনীত প্রার্থী মাওলানা আব্দুস সবুরকে চশমা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

মাওলানা হুছামুদ্দীন ফুলতলী আরও বলেন, “মাওলানা আব্দুস সবুর যদি কোনো অন্যায় করেন, তার বিচারের দায়িত্ব আমি নিজে নিলাম।”

গতকাল বৃহস্পতিবার জকিগঞ্জের সোনার বাংলা কনফারেন্স হলে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুস সবুরের সমর্থনে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন জকিগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালিক।
সাপ্তাহিক সবুজ প্রান্ত সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ এবং সিলেট জেলা তালামীযে ইসলামিয়ার সহ-তথ্যপ্রযুক্তি সম্পাদক এহসান মোহাম্মদ শামীম যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন — জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নূরুল ইসলাম, উপজেলা আল-ইসলাহ সভাপতি মাওলানা ফজলুর রহমান চৌধুরী ছাহেবজাদায়ে শিংগাইরকুড়ী, জকিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুল মালেক ফারুক, কাজলসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ রশীদ বাহাদুর, সুলতানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী বুরহান উদ্দীন, বিশিষ্ট সালিশি ব্যক্তিত্ব মাওলানা ছালিক আহমদ তাপাদার, আওয়ামী লীগ নেতা নোমান-উর-রশীদ, সমাজসেবী মনসুর আলম, উপজেলা আল-ইসলাহ সহ-সভাপতি মাওলানা আফতাব আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা কুতবুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাস্টার আব্দুল খালিক এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুস সবুর।

প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন জকিগঞ্জ পৌর আল-ইসলাহ সভাপতি মাওলানা কাজী হিফজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আল-ইসলাহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ফদলুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন — জকিগঞ্জ এক্সেলেন্স একাডেমীর চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা তালামীযের সাবেক সভাপতি আব্দুল হালিম লিমন, সাবেক ছাত্রনেতা কামরুল ইসলাম, উপজেলা আল-ইসলাহ অফিস সম্পাদক নজমুল ইসলাম, জকিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ময়নুল হক, উপজেলা তালামীয সভাপতি মো. আবু সুফিয়ান প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন —সুলতানপুর ইউনিয়নের বিশিষ্ট মুরব্বী আব্দুল হান্নান আছই মিয়া মেম্বার, আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম শিরু, সিলেট জেলা তালামীয সহ-সাধারণ সম্পাদক ইসলাম উদ্দীন চৌধুরী, খলাছড়া ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিত্ব ময়নুর রেজা মানিক, জকিগঞ্জ ইউনিয়নের মুরব্বী হাফিজ আশরাফ আলী, আটগ্রাম আমজাদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুস সবুর, চাপঘাট রহিমপুর সুন্নী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাশুক আহমদ, থানাবাজার লতিফিয়া দাখিল মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা আতিকুর রহমান খাদিমানী, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার প্রভাষক মাওলানা এমাদ উদ্দীনমাওলানা ফারুক আহমদ, নবীগঞ্জ কদুরবাজার দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা শাহেদ আহমদ, ইছামতি দারুল উলূম কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুল খালিক, মানিকপুর ইউপি আল-ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা হারুন আহমদ, কসকনকপুর ইউপি সভাপতি হাফিজ আতাউর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা ছালিক আহমদ, জকিগঞ্জ পৌর আল-ইসলাহ সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান চৌধুরী, জকিগঞ্জ ইউপি সভাপতি লুৎফুর রহমান, উপজেলা আল-ইসলাহ সদস্য মাওলানা শাহীন আহমদ, সোনাসার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুল হালিম, উপজেলা তালামীয সাধারণ সম্পাদক আবু সাঈদ মো. আশিক, সহ-সভাপতি কবির আহমদ এবং জেলা তালামীয নেতা নাজির আহমদ প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন